ডিকোডিং ইরান এন্ড মিডল ইস্ট : রাজনৈতিক ইতিহাস, দ্বন্দ্ব, কূটনীতি ও ক্ষমতার লড়াই

ইরান ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি—ইতিহাস, দ্বন্দ্ব, কূটনীতি ও ক্ষমতার লড়াই। ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্র্যাজুয়েট রাকিবুল হাসানের সাথে ৬টি ইন-ডেপথ রেকর্ডেড সেশন।

ডিকোডিং ইরান এন্ড মিডল ইস্ট : রাজনৈতিক ইতিহাস, দ্বন্দ্ব, কূটনীতি ও ক্ষমতার লড়াই - Product thumbnail
BDT 690.00
BDT 490.00

এই কোর্সে যা শিখবেন

  • ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মনস্তত্ত্ব এবং এর ফলে বদলে যাওয়া ইরানের রাষ্ট্রকাঠামো ও টিকে থাকার দীর্ঘমেয়াদী ‘গ্র্যান্ড স্ট্র্যাটেজি’।
  • ইরানের পররাষ্ট্রনীতির ব্লু-প্রিন্ট, তাদের কৌশলগত স্বার্থ এবং বহির্বিশ্বের সাথে ছক কষার মূল মেকানিজম।
  • মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় স্নায়ুযুদ্ধ এবং কীভাবে শিয়া-সুন্নি বিভেদকে রাজনৈতিক হাতিয়ারে রূপান্তর করা হলো।
  • আরব ও অ-আরব সমীকরণ—ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় সৌদি-ইরান ছায়াযুদ্ধ (Proxy War) এবং তুরস্কের সাথে কুর্দি ইস্যু নিয়ে ভারসাম্য রক্ষার নীতি।
  • আমেরিকার সাথে ইরানের ঐতিহাসিক তিক্ততার মূল কারণ, নিউক্লিয়ার প্রোগ্রাম, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে বর্তমান দ্বৈরথ।
  • আন্তর্জাতিক চাপের মুখে ভবিষ্যতের মধ্যপ্রাচ্য, সৌদি-ইরান বা মার্কিন-ইরান দ্বন্দ্বের শেষ পরিণতি কোন দিকে মোড় নিতে পারে তার তাত্ত্বিক বিশ্লেষণ।

কোর্সের বিস্তারিত

মধ্যপ্রাচ্যের রাজনীতি মানেই কি কেবল অবিরাম সংঘাত, নাকি এর নেপথ্যে রয়েছে কয়েক দশকের গভীর মনস্তাত্ত্বিক লড়াই, সূক্ষ্ম কূটনীতি আর দীর্ঘমেয়াদী ক্ষমতার দাবার ছক?

আত-তুরাস একাডেমি-র এই বিশেষায়িত ভূ-রাজনৈতিক কোর্সে আপনাকে স্বাগতম। নিছক গতানুগতিক তথ্য সংগ্রহের বাইরে গিয়ে, এই কোর্সটি আপনাকে ইসলামের সোনালি জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্য, ইতিহাস এবং সমকালীন বৈশ্বিক সমীকরণের এক অনন্য মেলবন্ধনের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে দেখতে শেখাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গ্র্যাজুয়েট বিশ্লেষক রাকিবুল হাসান-এর সাথে ৬টি ইন-ডেপথ সেশনের মাধ্যমে আমরা ডিকোড করব পারস্য উপসাগর থেকে শুরু হওয়া বৈশ্বিক ভূ-রাজনীতির আসল নেপথ্য গল্প।

কোর্স কারিকুলাম

মোট সেশন : ০৬টি ইন-ডেপথ লং সেশন

সেশনের ব্যাপ্তি : প্রতিটি ক্লাস ১ থেকে ১.২৫ ঘণ্টাব্যাপী বিস্তারিত আলোচনা

মডিউল ১ : আধুনিক ইরানের জন্ম ও মনস্তত্ত্ব

  • ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব কীভাবে পুরো দেশটিকে বদলে দিলো? তাদের রাষ্ট্র কাঠামোর গঠন এবং টিকে থাকার দীর্ঘমেয়াদী ‘গ্র্যান্ড স্ট্র্যাটেজি’ আসলে কী?

মডিউল ২ : ইরানের পররাষ্ট্রনীতির ব্লু-প্রিন্ট

  • বহির্বিশ্বের সাথে ইরান কীভাবে ছক কষে? তাদের স্ট্র্যাটেজিক স্বার্থ, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এবং প্রভাব বিস্তারের মূল কৌশলগুলো কী কী?

মডিউল ৩ : মধ্যপ্রাচ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় স্নায়ুযুদ্ধ

  • ১৯৭৯ সালের পর শিয়া-সুন্নি বিভেদকে কীভাবে রাজনৈতিক হাতিয়ার বানানো হলো? পুরো মধ্যপ্রাচ্যে কট্টরবাদের উত্থান এবং সমাজ-সংস্কৃতির পরিবর্তন নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।

মডিউল ৪ : আঞ্চলিক আধিপত্য ও প্রক্সি ওয়ার : আরব ও অ-আরব সমীকরণ

  • একদিকে আরব বিশ্বে সৌদি আরবের সাথে ইরানের ছায়াযুদ্ধ (ইয়েমেন, লেবানন, সিরিয়া), অন্যদিকে অ-আরব দেশ তুরস্কের সাথে প্রভাব বিস্তারের লড়াই ও কুর্দি ইস্যু নিয়ে ভারসাম্য রক্ষার নীতি।

মডিউল ৫ : বিশ্বমঞ্চে ইরান এবং পশ্চিমাদের সাথে দ্বৈরথ

  • আমেরিকার সাথে ঐতিহাসিক তিক্ততার কারণ কী? নিউক্লিয়ার প্রোগ্রাম, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ইরানের বর্তমান সম্পর্ক কেমন?

মডিউল ৬ : ভবিষ্যৎ সমীকরণ ও প্রশ্নোত্তর

  • অর্থনৈতিক সীমাবদ্ধতা ও আন্তর্জাতিক চাপের মুখে ভবিষ্যতে ইরানের পররাষ্ট্রনীতি কোন দিকে মোড় নেবে? সৌদি-ইরান বা মার্কিন-ইরান দ্বন্দ্বের শেষ পরিণতি কী হতে পারে? সাথে থাকছে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব!

কোর্সের বৈশিষ্ট্যসমূহ

  • অ্যাকাডেমিক ও তাত্ত্বিক গভীরতা : নিছক উপরিভাগের তথ্যনির্ভরতার পরিবর্তে ঐতিহাসিক ও অ্যাকাডেমিক আঙ্গিককে সর্বোচ্চ প্রাধান্য দান।

  • সেলফ পেইসড লার্নিং : প্রতিটি সেশন রেকর্ডেড হওয়ায় নিজের সুবিধামতো সময়ে ক্লাস করার সুবিধা।

  • এক্সক্লুসিভ স্টাডি ম্যাটেরিয়াল : রিভিশন এবং দ্রুত রিডিংয়ের জন্য প্রতিটি ক্লাসের সাথে দেওয়া আছে ডেডিকেটেড লেকচার স্লাইড।

  • ডিরেক্ট ইন্সট্রাক্টর সাপোর্ট : পড়াশোনা বা টপিক বুঝতে কোনো সমস্যা হলে ডেডিকেটেড গ্রুপে সরাসরি ইন্সট্রাক্টরকে প্রশ্ন করার এবং আলোচনার সুযোগ।

  • নিরাপদ ও প্রাইভেট লার্নিং স্পেস : ই-ক্যাম্পাসের পাশাপাশি থাকছে টেলিগ্রাম-ভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে নারী-পুরুষ সকলে নিজেদের সম্পূর্ণ প্রাইভেসি ও পর্দা বজায় রেখে স্বাচ্ছন্দ্যে দ্বীনি ও সমকালীন ইলম অর্জন করতে পারেন।

এই কোর্সটি কাদের জন্য?

  • আন্তর্জাতিক সম্পর্ক (IR), রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও সমাজবিজ্ঞানের শিক্ষার্থী, যারা অ্যাকাডেমিক দৃষ্টিভঙ্গি থেকে মধ্যপ্রাচ্যকে বুঝতে চান।

  • বিসিএস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী, যাদের আন্তর্জাতিক বিষয়াবলিতে ইন-ডেপথ অ্যানালাইসিস প্রয়োজন।

  • সচেতন পাঠক ও বিশ্লেষক, যারা মূলধারার মিডিয়ার গতানুগতিক খবরের বাইরে গিয়ে ভূ-রাজনীতির আসল সত্য অনুসন্ধান করতে ভালোবাসেন।

কোর্স ইন্সট্রাক্টর

রাকিবুল হাসান
গ্র্যাজুয়েট, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
লেখক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক

ভর্তি প্রক্রিয়া

  • কোর্স ফি : ৬৯০৳ বিশেষ ছাড়ে মাত্র ৪৯০৳!

  • আপনার সিট বুক করতে : আপনার নাম ও ফোন নম্বর লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন : 01557-078172

কারিকুলাম

ডিকোডিং ইরান এন্ড মিডল ইস্ট : রাজনৈতিক ইতিহাস, দ্বন্দ্ব, কূটনীতি ও ক্ষমতার লড়াই - Product thumbnail
BDT 690.00
BDT 490.00

এই কোর্সে থাকছে

  • ০৬টি ইন-ডেপথ রেকর্ডেড সেশন (প্রতিটি ১–১.২৫ ঘণ্টা)
  • প্রতিটি ক্লাসের লেকচার স্লাইড
  • ডেডিকেটেড গ্রুপে ইন্সট্রাক্টর সাপোর্ট
  • ই-ক্যাম্পাস ও টেলিগ্রাম-ভিত্তিক প্রাইভেট লার্নিং স্পেস
  • নিজের সুবিধামতো সময়ে ক্লাস
ডিকোডিং ইরান এন্ড মিডল ইস্ট : রাজনৈতিক ইতিহাস, দ্বন্দ্ব, কূটনীতি ও ক্ষমতার লড়াই - Product thumbnail
BDT 690.00
BDT 490.00

কোন কোর্স আপনার জন্য উপযুক্ত, বুঝতে পারছেন না?

আপনার লক্ষ্য জানান—উপযুক্ত কোর্স বেছে নিতে আমরা সাহায্য করব, ইনশাআল্লাহ।