
• প্রতিষ্ঠাতা ও পরিচালক, আত-তুরাস একাডেমি
মাওলানা মাহমুদ সিদ্দিকী
লেখক · সম্পাদক · খতিব · উস্তাযুল হাদিস
• পরিচিতি
ইলম, শিক্ষকতা আর লেখালেখি
নব্বই দশকের মাঝামাঝিতে নরসিংদী জেলার রায়পুরার এক নদীমাতৃক গ্রামে জন্ম। স্কুলে প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি হওয়ার কিছুদিনের মধ্যেই দ্বীনি ইলমের যাত্রা শুরু হয়। ভৈরব ও ঢাকার শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন।
তিনি একাধারে শিক্ষকতা, সম্পাদনা ও ইমামতের সাথে যুক্ত। বর্তমানে তিনি জামিয়াতু আলী মুরতাযা, নরসিংদী-এর উস্তাযুল হাদিস হিসেবে কর্মরত আছেন। এর পূর্বে দীর্ঘ ৩ বছর ঢাকার জামিয়া মাদানিয়া খিলগাঁও-এ উস্তাযুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদীর মাধবদী বাইতুন নূর জামে মসজিদ-এর খতিব এবং শেখেরচর বাসস্ট্যান্ড জামে মসজিদ-এর ইমাম হিসেবে নিয়োজিত আছেন। পাশাপাশি আত-তুরাস একাডেমির মাধ্যমে ইলমি তুরাসকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।
বর্তমানে তিনি পেনফিল্ড পাবলিকেশন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উলুমুল হাদিস, সিরাত, ইতিহাস ও তাফসিরের প্রতি বিশেষ আগ্রহ থেকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ও সমাদৃত গ্রন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেছেন। তাঁর রচিত, অনূদিত ও সম্পাদিত বইয়ের সংখ্যা পঁচিশের অধিক।
• শিক্ষা
শিক্ষাগত যোগ্যতা
তাকমিল ফিল হাদিস (দাওরায়ে হাদিস)
জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা · ২০১৫–১৬
উচ্চতর উলুমুল হাদিস (২ বছর মেয়াদি)
জামি'আ রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা · ২০১৮–২০
উচ্চতর ইলমুত তাফসির
জামি'আ রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা · ২০১৭–১৮
হিফজুল কুরআন
ইসলামিয়া আরাবিয়া ফেরীঘাট মাদরাসা, ভৈরব · ২০০৭–০৮
• কর্মজীবন
যেসব দায়িত্বে আছেন
উস্তাযুল হাদিস
জামিয়াতু আলী মুরতাযা, নরসিংদী। এর আগে ৩ বছর জামিয়া মাদানিয়া খিলগাঁও, ঢাকায়।
খতিব ও ইমাম
মাধবদী বাইতুন নূর জামে মসজিদের খতিব এবং শেখেরচর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম।
সম্পাদক
পেনফিল্ড পাবলিকেশন-এর সম্পাদক। আকিদা, ফিকহ ও ইতিহাসের বহু গ্রন্থ সম্পাদনা করেছেন।
প্রতিষ্ঠাতা ও পরিচালক
আত-তুরাস একাডেমির মাধ্যমে ইলমি তুরাস মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা।
• লেখালেখি
রচনা, অনুবাদ ও সম্পাদনা
ইয়ারমুক: শাম অঞ্চলে মুসলিমদের বিজয়গাথা
মৌলিক রচনা
প্রশ্নোত্তরে সীরাতুন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
মৌলিক রচনা
আহলে সুন্নাত ওয়াল জামাআত
অনুবাদ
কুরআন-হাদিসের নির্বাচিত ১০০ দুআ
অনুবাদ
উম্মাহাতুল মুমিনের জীবনী সিরিজ
অনুবাদ
মুসলিম জাতির ইতিহাস (২ খণ্ড)
ডক্টর সুহাইল তাক্কুশ · যৌথ অনুবাদ ও সম্পাদনা
উত্তর আফ্রিকায় মুসলিম অভিযান
ডক্টর আলি মুহাম্মদ সাল্লাবি · যৌথ অনুবাদ ও সম্পাদনা
খিলাফাহ: ইসলামি রাষ্ট্রভাবনা
ইমরান রাইহান · সম্পাদনা
ফিকহুর রিবা
মুফতি সাজ্জাদুর রহমান · সম্পাদনা
তাঁর কাছে শিখতে চান?
কোর্সগুলো দেখুন, অথবা কোন কোর্স আপনার জন্য উপযুক্ত জানতে WhatsApp-এ কথা বলুন।
-logo.png)