খুলাসাতুস সিরাহ : দুই ক্লাসে সিরাতের পূর্ণ রূপরেখা
আত-তুরাস সিরাত ক্র্যাশ কোর্স-০১। মাত্র দুটি ইন-ডেপথ ক্লাসে মক্কা থেকে মদিনা—নবী (সা.)-এর পুরো জীবনের ধারাবাহিক রূপরেখা। সম্পূর্ণ ফ্রি।
এই কোর্সে যা শিখবেন
- সিরাতের সামগ্রিক কাঠামো : মক্কি ও মাদানি জীবনের প্রধান প্রধান মাইলফলকগুলোর একটি সুবিন্যস্ত এবং ধারাবাহিক ক্রোনোলজিক্যাল ধারণা।
- ড্রোন ভিউ : বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে, রাসূল ﷺ-এর পুরো ২৩ বছরের নবুওয়াতী জিন্দেগীকে একটি একক ও পূর্ণাঙ্গ চিত্রপটে দেখা।
- মক্কি জীবনের রূপরেখা : নবুওয়াত পূর্ববর্তী আরব সমাজ, ওহী অবতরণ, গোপনে ও প্রকাশ্যে দাওয়াত এবং মদিনায় হিজরতের নেপথ্য প্রেক্ষাপট।
- মাদানি জীবনের সমীকরণ : মদিনা রাষ্ট্র গঠন, গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ, ইসলামের বৈশ্বিক বিস্তার এবং বিদায় হজের ঐতিহাসিক মুহূর্তসমূহ।
কোর্সের বিস্তারিত
আত-তুরাস সিরাত ক্র্যাশ কোর্স-০১
আমাদের মধ্যে অনেকেই আল্লাহর রাসূল (সা.)-এর সিরাত বা জীবনচরিত পড়তে চান, কিন্তু ঠিক কোথা থেকে এবং কোনো বই দিয়ে শুরু করবেন—তা বুঝতে পারেন না। আবার কেউ কেউ সিরাতের বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা বা যুদ্ধ সম্পর্কে জানলেও, পুরো জীবনচিত্রটিকে একটি ধারাবাহিক কাঠামোয় একসাথে মেলাতে পারেন না।
সিরাত আয়ত্ত করার সর্বোত্তম পন্থা হলো—প্রথমে সংক্ষেপে পুরো সিরাতটাকে একটি ‘ড্রোন ভিউ’-এর মতো করে ওপর থেকে দেখা। সিরাতের সম্পূর্ণ স্ট্রাকচার বা রূপরেখাটি একবার মাথায় গেঁথে ফেললে, পরবর্তীতে পয়েন্ট ধরে ধরে বিস্তারিত জানা অত্যন্ত সহজ হয়ে যায়।
এই মৌলিক প্রয়োজনকে সামনে রেখেই আত-তুরাস একাডেমির বিশেষ আয়োজন “খুলাসাতুস সিরাহ”। মাত্র দুটি বিশেষায়িত ও ইন-ডেপথ সেশনের মাধ্যমে মক্কা থেকে মদিনা পর্যন্ত নবী (সা.)-এর জীবনের ধারাবাহিক রূপরেখা, গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং সিরাতের সামগ্রিক কাঠামো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
কোর্স মডিউল
মোট সেশন : ০২টি বিশেষায়িত ইন-ডেপথ ক্লাস
কোর্সের ধরন : সম্পূর্ণ ফ্রি ও ওপেন-লার্নিং ক্র্যাশ কোর্স
ক্লাস-১ : মক্কি জীবনের রূপরেখা ও নবুওয়াতের সূচনা
জাহেলী আরবের প্রেক্ষাপট থেকে শুরু করে ওহীর সূচনা, মক্কার কঠিন দিনগুলোতে দাওয়াহর স্ট্র্যাটেজি এবং ঐতিহাসিক হিজরত পর্যন্ত সংক্ষিপ্ত সামারি।
ক্লাস-২ : মাদানি জীবন, রাষ্ট্রগঠন ও ইসলামের বিজয়
মদিনায় হিজরত-পরবর্তী রাষ্ট্রব্যবস্থা, প্রধান প্রধান যুদ্ধ ও সন্ধির রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব, মক্কা বিজয় এবং নবী (সা.)-এর ওফাত পর্যন্ত সিরাতের একটি সংক্ষিপ্ত সামারি।
কোর্সের বৈশিষ্ট্যসমূহ
ঐতিহাসিক ও অ্যাকাডেমিক গভীরতা : নিছক উপরিভাগের গল্প বলার পরিবর্তে সিরাতের তাত্ত্বিক ও অ্যাকাডেমিক আঙ্গিককে প্রাধান্য দান।
সহজবোধ্য উপস্থাপনা : জটিল ও দীর্ঘ ইতিহাসকে সাধারণ শিক্ষার্থী, পেশাজীবী ও সচেতন পাঠকদের জন্য সহজ ও প্রাঞ্জল ভাষায় রূপান্তর।
১০০% ফ্রি রেজিস্ট্রেশন : উম্মাহর সর্বস্তরের মানুষের কাছে সিরাতের বুনিয়াদি জ্ঞান পৌঁছে দিতে এই কোর্সটিতে কোনো ফি রাখা হয়নি।
ফ্রি সিরাতের ই-বুক।
এই কোর্সটি কাদের জন্য?
যারা সিরাত পড়া শুরু করতে চান, কিন্তু সহজ ও গোছানো একটি গাইডলাইন বা স্টার্টিং পয়েন্ট খুঁজছেন।
ইসলামের ইতিহাস ও রাসূল (সা.)-এর জীবনকে একটি ধারাবাহিক ও সুসংগঠিত কাঠামোয় বুঝতে আগ্রহী লার্নার্স।
চাকুরিজীবী, ব্যবসায়ী বা শিক্ষার্থী—যারা নিজেদের ব্যস্ত রুটিনের মধ্যেও অল্প সময়ে সিরাতের একটি পূর্ণাঙ্গ ড্রোন ভিউ বা সামারি জেনে নিতে চান।
কোর্স ইন্সট্রাক্টরস
উস্তাদ মাহমুদ সিদ্দিকী
লেখক, সম্পাদক, পরিচালক, আত-তুরাস একাডেমি
উস্তাদ ইমরান রাইহান
লেখক, অনুবাদক ও ইতিহাস-গবেষক
জয়েনিং প্রসেস
কোর্স ফি : সম্পূর্ণ ফ্রি
কোনো প্রকার ফি ছাড়াই এই কোর্সে যুক্ত হতে আপনার নাম লিখে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন : https://wa.me/8801557078172
-logo.png)
